আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

জার্মানিতে শরণার্থীদের ওপর প্রতিদিন ১০ হামলা

জার্মানিতে শরণার্থীদের ওপর প্রতিদিন ১০ হামলা

জার্মানিতে গত বছর অভিবাসীদের ওপর প্রতিদিন গড়ে ১০টি করে হামলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৬ সালে এসব হামলার ঘটনায় মোট ৫৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪৩ শিশু রয়েছে। এসব হামলার তিন চতুর্থাংশ হয়েছে অভিবাসীদের বাড়ির বাইরে। এছাড়া তাদের বাড়িতে প্রায় এক হাজার হামলার ঘটনা ঘটেছে। অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীরা যেসব হোস্টেলে অবস্থান নিয়েছিলেন সেসব জায়াগায় ৩ হাজার ৫৩৩টি হামালার ঘটনা ঘটেছে। আর শরণার্থী সংস্থা ও স্বেচ্ছাসেবকদের ওপর ২১৭টি হামলার ঘটনা ঘটেছে।

রোববার জার্মান পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শরণার্থীদের ওপর হামলার এসব তথ্য দিয়েছে । তবে এগুলো প্রাথমিক হিসাব বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে এসব হামলার নিন্দা জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যারা নিজেদের দেশ থেকে পালিয়ে জার্মানিতে নিরাপত্তার জন্য এসেছেন তাদের নিরাপদ আশ্রয় পাওয়ার অধিকার আছে।’

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মধ্যপ্রাচ্যের সহিংসতাপূর্ণ দেশগুলো থেকে পালিয়ে আসা লোকদের জার্মানিতে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে ইউরোপে অব্যাহত সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জার্মানিতে বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা বাড়তে শুরু করেছে। ২০১৫ সালে জার্মানিতে প্রায় ৬ লাখ অভিবাসন প্রত্যাশী আবেদন করেছিল। তবে গত বছর এই সংখ্যা কমে ২ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত