আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

চিলিতে খাবার পানি সংকটে ভুগছে ৪০ লাখ মানুষ

চিলিতে খাবার পানি সংকটে ভুগছে ৪০ লাখ মানুষ

চিলিতে টানা ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যার কারণে খাবার পানি সংকটে ভুগছে প্রায় ৪০ লাখ লোক। কর্মকর্তারা জানিয়েছেন, মাইপো নদী থেকে পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজধানী সান্তিয়াগোর অধিকাংশ এলাকায় এই সংকট দেখা দিয়েছে।

চিলির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধস ও বন্যায় অন্তত তিনজন মারা গেছেন এবং ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে রাজধানী সান্তিয়াগোর নিকটবর্তী পাহাড়ি উপত্যকার নদীগুলোর পানি প্লাবিত হওয়ায় এ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ক্যাজন ডি মাইপো পার্বত্য এলাকার ৩৭৩ জন লোক বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাজধানীর দক্ষিণে ও’হিগিন্স অঞ্চলে ভূমিধসে একটি গাড়ি ভেসে গিয়ে ১২ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। এছাড়া ক্যাজন ডি মাইপো এলাকায় মারা গেছে আরো দু’জন।

রাজধানীতে পানি সরবরাহকারী সংস্থা আগুয়াস আনদিনাস জানিয়েছে, টানা বৃষ্টির কারণে মেরামত কাজ কঠিন হয়ে পড়েছে। পানি সরবরাহ ব্যবস্থা কখন ঠিক করা সম্ভব হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

টুইটারে চিলির প্রেসিডেন্ট মিশেল বাসেলেট বলেছেন, ‘জরুরি বিভাগের দলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনদের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে এবং যেখানে সম্ভব পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে।’

আঞ্চলিক গভর্নর ক্লডিও ওরেগো জানিয়েছেন, সান্তিয়াগোর নিকটবর্তী পার্বত্য অঞ্চলের আবাহওয়া পরিস্থিতি এখনো বেশ খারাপ। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আমাদেরকে বেশ কয়েকটি ভূমিধসের শিকার হতে হয়েছে।’ শনিবার থেকে যে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে তা গ্রীষ্ম মৌসুমে পুরোই ব্যতিক্রমী ঘটনা বলে উল্লেখ করেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত