আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সামরিকখাতে ব্যাপক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি ট্রাম্পের

সামরিকখাতে ব্যাপক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে ঐতিহাসিক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প মার্কিন সামরিক সংস্থা, পেন্টাগনের বাজেট ৫ হাজার চার'শ কোটি ডলার বাড়াতে চাইছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

বিবিসির খবরে বলা হয়, অন্য বেশ কিছু খাত থেকে অর্থ ছাঁটাই করে সামরিক খাতে এই অর্থ ব্যয় করা হবে। যেসব খাত থেকে বাজেট ছাঁটাই করে সামরিক খাতে দেয়া হবে তার মধ্যে বৈদেশিক সাহায্য এবং পরিবেশ রক্ষাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার এই পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছেন এবং আগামী মে মাসে তার পূর্ণ পরিকল্পনা কংগ্রেসের সামনে তুলে ধরবেন।

হোয়াইট হাউজে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সাথে এক বৈঠকে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, সামরিক খাতে এই বর্ধিত বাজেটটির মাধ্যমে তিনি পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চান।

বিশ্বের অন্য যেকোন দেশের চাইতে সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। বছরে প্রায় ৬০ হাজার কোটি ডলার।

ট্রাম্প বলেন, ‘এই বাজেট হবে জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার বাজেট। এই দুটো বিষয়ের ওপর গুরুত্ব থাকবে, তবে আরও অনেক বিষয়ও থাকবে। সামরিক বাজেটে ঐতিহাসিক বৃদ্ধি ঘটবে যার মাধ্যমে আমাদের নিঃশেষিত হতে থাকা সামরিক বাহিনীকে পুনর্গঠন করা হবে। এটি একটি মাইলফলক এবং বিপজ্জনক এই সময়ে যুক্তরাষ্ট্রের শক্তি, নিরাপত্তা এবং সংকল্প সম্পর্কে পৃথিবীর কাছে একটি বার্তা।’

তিনি তার নির্বাচনী প্রচারণার সময় সামাজিক কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রেখে সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে কংগ্রেসে কোন্দলের কারণে সামরিক ব্যয় কমেছে।

তবে হঠাৎ করেই সেনাদের ট্যাংক বা এয়ারক্রাফটের জন্য বাজেট বরাদ্দ কংগ্রেস অনুমোদন করাটাও অস্বাভাবিক নয়। যদিও পেন্টাগন এর আগেও বলেছে যে, তাদের এসবের প্রয়োজনই নেই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত