আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ভুল প্রতিবেদন দেওয়ায় ৫ কর্মকর্তাকে কামান দিয়ে হত্যা করেছে উত্তর কোরিয়া

ভুল প্রতিবেদন দেওয়ায়  ৫ কর্মকর্তাকে কামান দিয়ে হত্যা করেছে উত্তর কোরিয়া

ভুল প্রতিবেদন দেওয়ায় উত্তর কোরিয়ার পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিমানবিধ্বংসী কামান দিয়ে হত্যা করা হয়েছে। আর তাদেরকে এভাবে হত্যার নির্দেশ দিয়েছেন খোদ দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা চলতি সপ্তাহে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাঁচ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের এ সংবাদ এমন সময় প্রকাশ করা হলো যখন, প্রেসিডেন্ট উনের সৎভাই কিম জং ন্যামের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের টানপোড়েন চলছে। ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের মুখমন্ডলে রাসায়নিক উপাদান মেখে দিয়েছিলেন এক নারী । এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যামের মৃত্যু হয়। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, ন্যামকে হত্যায় ভিএক্স নার্ভ এজেন্ট নামে উচ্চমাত্রার রাসায়নিক ব্যবহার করা হয়েছে। সৎভাইকে হত্যার নির্দেশ খোদ উনই দিয়েছিলেন বলে সোমবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দাবি করেছেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা সেদেশের আইনপ্রণেতাদের জানিয়েছেন, উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান কিম উন হোংসহ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিমানবিধ্বংসী কামান দিয়ে গোলা ছুঁড়ে হত্যা করা হয়েছে। উনকে ভুল প্রতিবেদন দেওয়ায় তাদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে। তবে সেই প্রতিবেদনটি কী বিষয়ে ছিল তা জানায়নি দক্ষিণের গোয়েন্দারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত