আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আজকের আমেরিকা সব জাতির সমন্বয়ে গড়া : ট্রাম্পকে আহমাদিনেজাদের চিঠি

আজকের আমেরিকা সব জাতির সমন্বয়ে গড়া : ট্রাম্পকে আহমাদিনেজাদের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, আজকের আমেরিকা সব জাতির সমন্বয়ে গড়ে উঠেছে।

৩৫০০ এর বেশি শব্দের ওই চিঠিতে তিনি আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচনী কাঠামোর দুর্নীতি প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্বকে মূল্যবান করে সর্বোত্তম উপায়ে তা পালনের পরামর্শ দিয়েছেন।

বার্তা সংস্থা এপি জানায়, সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মাহমুদ আহমাদিনেজাদ এ চিঠি লিখেছেন।

ট্রাম্পের নিষিদ্ধের ওই তালিকায় ইরানও রয়েছে। যদিও ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আদালতে স্থগিত হয়েছে।

আহমাদিনেজাদ লিখেছেন, ‘প্রেসিডেন্সির দায়িত্বকে মূল্যায়ন করুন। জাতি ও বর্ণের বৈচিত্র্যকে সম্মান করুন।’ যুক্তরাষ্ট্রে ইরানের ১০ লক্ষাধিক নাগরিক বসবাস করেন সে তথ্যও উল্লেখ করেছেন তিনি।

ইরানের সাবেক প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘এক অর্থে হাল আমলের আমেরিকা সব জাতির সমন্বয়। সেখানকার অধিবাসী আর অভিবাসীর মধ্যে পার্থক্য নেই। সে কারণে কেউ এভাবে মূল্যয়ন করতে পারে না যে, এরা আমাদের আর অন্যরা অতিথি বা অভিবাসী।’

আহমাদিনেজাদ ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব সম্পর্কে সচেতন করে বলেন, ‘চার বছর বেশ লম্বা সময়, কিন্তু খুব তাড়াতাড়িই ফুরিয়ে যায়। তাই এ সুযোগকে মূল্যায়ন করা দরকার। আর সঠিকভাবে একে কাজে লাগানো দরকার।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত