আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মিয়ানমারে তিন মাসে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৬০

মিয়ানমারে তিন মাসে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৬০

গত তিন মাসে মিয়ানমারের শান রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র উপজাতি গ্রুপগুলির লড়াইয়ে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত বছরের নভেম্বরে চীন সীমান্তের কাছে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সশস্ত্র উপজাতিগুলি। এ ঘটনায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। অবশ্য আশির দশক থেকে স্বাধীন আবাসভূমির দাবিতে বিদ্রোহ করে কাচিন রাজ্যের বাসিন্দারা। পরবর্তীতে সরকারের সঙ্গে শান্তিচুক্তি হলেও ২০১১ সালে তা ভঙ্গ করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়। ওই সময় বাস্তচ্যুত হয় প্রায় এক লাখ লোক। গত বছর বিদ্রোহীদের জোট নর্দান অ্যালায়েন্স সেনাবাহিনীর ওপর হামলা চালায়। সেনাবাহিনী গোলন্দাজ ইউনিট ও বিমান বাহিনী দিয়ে এ হামলার জবাব দেয়।

সংঘর্ষের পর মঙ্গলবার প্রথমবারের মতো হতাহতের পূর্ণ তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী। এতে বলা হয়েছে, সংঘর্ষে ৭৪ সেনা, ১৫ পুলিশ, সরকারের সহযোগি বাহিনীর ১৩ সেনা এবং ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

চিফ অব জেনারেল স্টাফ জেনারেল মায় তুন উ বলেছেন, আমাদের কাছে শত্রুর ৪৫টি মৃতদেহ আছে এবং চারজনকে আমরা আটক করেছি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত