আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ওবামাকে আহ্বান!

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ওবামাকে আহ্বান!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ ছেড়েছেন সদ্যই, এরই মধ্যে আরেক দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য বারাক ওবামাকে আহ্বান করতে শুরু করেছেন অসংখ্য মানুষ! তিনি যেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, বারাক ওবামার প্রতি সেই আহ্বান জানিয়ে এক অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন ৪২ হাজার মানুষ।

শুধু আবেদন করেই ক্ষান্ত হননি তারা, প্যারিসে ওবামার পক্ষে নির্বাচনী প্রচারাভিযানের পোস্টার পর্যন্ত সাঁটানো হয়েছে। পোস্টারে শোভা পাচ্ছে প্রেসিডেন্ট ওবামার সেই জনপ্রিয় শ্লোগান-‘ইয়েস, উই ক্যান (অবশ্যই আমরাও পারি)’।

বারাক ওবামা যেহেতু ফ্রান্সের নাগরিক নন, তাই সেখানে তার প্রার্থী হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে ওবামাকে এমন আহ্বান কেন? এর উত্তরে যারা এই প্রচারণা চালাচ্ছেন তারা বলছেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কেউই যে মানুষকে অনুপ্রাণিত করতে পারছেন না সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য।’

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে চলতি বছর ২৩ এপ্রিল। যদি কোনো প্রার্থী নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পান, তখন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা হবে।

ফ্রান্সের নির্বাচনে কট্টর দক্ষিণপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেতা মারিন লে পেন এখন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন। তবে ভোট যদি দ্বিতীয় রাউন্ডে গড়ায় তখন তিনি মধ্য দক্ষিণ পন্থী প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন বা মধ্যপন্থী ইমানুয়েল ম্যাকরনের কাছে হেরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মারিন লে পেনকে কিভাবে ঠেকানো যায় সেটা নিয়ে নানা ধরণের কথাবার্তা চলছে ফ্রান্সে।

প্রেসিডেন্ট ওবামাকে কাল্পনিক প্রার্থী করার আইডিয়াটা মূলত সেখান থেকেই এসেছে। এই প্রচারণার পেছনে যারা আছেন, তারা তাদের পরিচয় প্রকাশ করছেন না।

তাদেরই একজন জানিয়েছেন, তারা একটি কৌতুক হিসেবে এটা শুরু করেছিলেন। কিন্তু অনেকে এটাকে আবার খুব সিরিয়াসলি নিচ্ছেন যেটা তাদের উদ্দেশ্য ছিল না। তার মতে, “আমরা এটাকে একটা 'জোক' হিসেবেই রাখতে চাই।”


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত