আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়ামের ঢাকা সফরে শিগগির

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়ামের ঢাকা সফরে শিগগির

শিগগিরই ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী (ভারপ্রাপ্ত) উইলিয়াম ই টড। আগামী সপ্তাহের শুরুতেই তার সফরটি হতে পারে জানা যাচ্ছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নতুনভাবে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ সফরে আগ্রহী কূটনীতিক উইলিয়াম টডের সফরসূচি চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

পররাষ্ট্র সচিবের দপ্তরে প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত বার্নিকাট।

সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘হ্যাঁ, তিনি শিগগিরই ঢাকা আসছেন। তার সফর নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

ওবামা প্রশাসনের সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আগে থেকে সেখানে প্রিন্সিপাল ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি (পিডাস) হিসেবে দায়িত্বপালনকারী উইলিয়াম ই টড। বর্তমানে তিনি ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটাই হবে প্রথম বাংলাদেশ সফর।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত