আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইউরোপীয়দের দেশে রাখতে যুক্তরাজ্যে ভোট

ইউরোপীয়দের দেশে রাখতে যুক্তরাজ্যে ভোট

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও, ব্রিটেনে বসবাসরত ত্রিশ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চ-কক্ষ, হাউজ অব লর্ডস।

ব্রেক্সিটের পর পার্লামেন্টে একটি বিল পাসের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার।

বিবিসির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী টেরিসা মে বলেছেন, তিনি ব্রিটেনে থাকা ইউরোপীয়দের আশ্বস্ত করতে চান কিন্তু ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশদেরও একইভাবে সেই সুরক্ষা পাওয়া উচিত।

ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় নাগরিকদের সমর্থনে রয়েছে একটি গ্রুপ যার নাম 'দ্য থ্রি মিলিয়ন'। এই গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মেইকি বোন একজন জার্মান নাগরিক, থাকেন ব্রিস্টলে। পার্লামেন্টের এই ভোটকে স্বাগত জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ব্রেক্সিট হওয়ায় আমাদের পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল। আমাদের অনেকের কয়েক যুগ আগে এখানে এসেছে, এখানেই আমরা বিয়ে-থা করেছি। ব্রিটেনের ভালোমন্দ নিয়ে আমাদের ভাবনা আছে, আমরা এখানে কাজকর্ম করি। অনেকেই নাগরিকও। কিন্তু ব্রেক্সিটের ফলে আমাদের পরিচিতি হুমকির মুখে পড়েছে।

বোন বলেন, ইউরোপীয়দের মধ্যে যারা এই মূহূর্তে কাজ করছে না, বা স্থায়ী বসবাসের অনুমতিপত্র পায়নি, তারা আছেন চরম অনিশ্চয়তায়। আর সেই কারণে হাউজ অব লর্ডসের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন তিনি।

গত বছর জুনে এক গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ব্রেক্সিট সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত