আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইন্দোনেশিয়ায় সৌদি বাদশার সঙ্গে নৈশভোজের ভিডিও নিয়ে হৈচৈ

ইন্দোনেশিয়ায় সৌদি বাদশার সঙ্গে নৈশভোজের ভিডিও নিয়ে হৈচৈ

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের ইন্দোনেশিয়া সফরের বহর নিয়ে গত কদিন ধরে গণমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে এতে নতুন মাত্রা যোগ করেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর এক ইউটিউব ভিডিও।

জোকো উইডোডো সম্ভবত বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি তার প্রতিদিনের কাজকর্ম ভিডিও করে ইউটিউবে ছাড়তে পছন্দ করেন। এবার তিনি সৌদি বাদশাহর সঙ্গে তাঁর নৈশভোজের ভিডিও ছেড়েছেন ইউটিউবে। এভাবে একজন রাষ্ট্রনেতার সঙ্গে নৈশভোজ এভাবে 'ভ্লগিং' করা কতটা যুক্তিযুক্ত? সেই প্রশ্ন তুলছেন অনেকে। খবর বিবিসি বাংলার।

সবাইকে আসসালামুআলাইকুম জানিয়ে এই ভিডিওর রেকর্ডিং শুরু করছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। এরপর দেখা যাচ্ছে প্রেসিডেন্ট জোকো উইডোডো তার মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন, আর পেছনের টেবিলে বসে খাচ্ছেন সৌদি বাদশাহ সালমান। এরপর সৌদি বাদশাহকেও ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায়। প্রেসিডেন্ট জোকো উইডোডোর এই ভিডিও ইন্দোনেশিয়ায় রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে তাতে মজার মন্তব্য করছেন অনেকে।

বিবিসি ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়া প্রডিউসার ক্রিস্টিন ফ্রান্সিসকা বলছেন, প্রেসিডেন্ট জোকো উইডোডো ভিডিও ব্লগিং খুবই পছন্দ করেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি 'ভ্লগিং' শুরু করেন। ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে গিয়ে এমনকি রেস্টুরেন্টে খেতে গিয়েও তাঁকে ভ্লগিং করতে দেখা যায়।

ইন্দোনেশিয়ার একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ডা নাসুটিয়ন বলছেন, প্রেসিডেন্ট জোকো উইডোডো আসলে সনাতনী মিডিয়ার বাইরে গিয়ে কিভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তারই পরীক্ষা-নিরীক্ষা করছেন এই ভিডিও ব্লগিং এর মাধ্যমে। কিন্তু একজন রাষ্ট্রনেতার সঙ্গে নৈশভোজ এভাবে 'ভ্লগিং' করা কতটা যুক্তিযুক্ত?

এন্ডা নাসুটিয়ান স্বীকার করছেন যে প্রেসিডেন্ট জোকো উইডোডো যা করছেন তা ঠিক প্রচলিত রীতির বিরোধী। ‘কিন্তু এর মাধ্যমে তিনি আসলে নিজেকে এবং বাদশাহ সালমানকে এমনভাবে তুলে ধরতে চাইছেন যে তারাও আর দশজন সাধারণ মানুষের মতো। নিউজ মিডিয়ার সামনে একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার চাইতে এটি অনেক বেশি কার্যকরী।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত