আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র!

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র!

কিছুদিন আগে মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সৎ ভাই কিম জং ন্যাম হত্যার পর সৌদি বাদশাহ সালমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে মালয়েশিয়া পুলিশ আগেভাগেই তা বানচাল করে দেয়। খবর বিবিসির।

খবরে বলা হয়, মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসাবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। এরপরই এমন দাবি করলো মালয়েশিয়ার পুলিশ।

কথিত এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয়।

আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

আটককৃতের মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ারও একজন করে নাগরিক রয়েছেন। তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত