আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

এবার ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বললেন রিপাবলিকানরাই

এবার ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বললেন রিপাবলিকানরাই

নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের টেলিফোনে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার নির্দেশে গোয়েন্দারা আড়ি পেতেছিল বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ  করেছেন মঙ্গলবার তা নাকচ করে দিয়েছে কংগ্রেসে রিপাবলিকান দলের সদস্যরা।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিথ ম্যাককনেল জানিয়েছেন, ট্রাম্প টাওয়ারের ফোনে ওবামার আড়ি পাতার নির্দেশের যে অভিযোগ ট্রাম্প করেছেন তিনি তার কোনো ভিত্তি খুঁজে পাননি।

তিনি বলেন, ‘ গত বছর নির্বাচনী প্রচারণা অথবা রাশিয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দা কমিটি কাজ করছে এবং আমরা বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছি।’

সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ডেভিন নানসও ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ এই মুহূর্তে আমাদের কাছে এর স্বপক্ষে কোনো প্রমাণ নেই।’

ট্রাম্পের অনেক মন্তব্য আক্ষরিক অর্থে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, প্রেসিডেন্ট রাজনীতিতে নতুন। আমি মনে করি তিনি অনেক কিছুই বলেন যা আপনারা আক্ষরিক অর্থে ধরে ফেলেন। অনেক সময় তিনি কী করছেন তা দেখার জন্য তার সঙ্গে আইনজীবী থাকে না । প্রেসিডেন্টকে তার টুইটার বার্তার জন্য সমালোচনা করা উচিৎ নয় বলে আমি মনে করি।’

প্রসঙ্গত, শনিবার ট্রাম্প অভিযোগ করেছিলেন,  নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাততে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। এফবিআই অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত