আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিরুদ্ধে রক্ষণশীলদের প্রতিবাদ

ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিরুদ্ধে রক্ষণশীলদের প্রতিবাদ

আগের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি বাতিল করে ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি ঘোষণার পর রক্ষণশীল রিপাবলিকানরা এর প্রতিবাদ করেছেন।

রক্ষণশীল রিপাবলিকান গোষ্ঠী ও আইনপ্রণেতাদের চাপের মুখে ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাশের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিবাদকারীদের মতে, এটি ওবামাকেয়ারের মতো স্বাস্থ্যনীতি।

প্রতিনিধি পরিষদে সোমবার রিপাবলিকান আইনপ্রণেতাদের নেতারা নতুন স্বাস্থ্যনীতি প্রকাশ করেন। ওবামাকেয়ার বাতিল করে স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা বলা হয়েছে।

ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিতি পায়। এর মূলে ছিল সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করা। ট্যাক্স ক্রেডিট দিয়ে পছন্দমতো কোম্পানির বিমা গ্রহণের সুযোগও রাখা হয়।

ট্রাম্পের স্বাস্থ্যনীতি নিয়ে বিতর্ক সৃষ্টির পরিপ্রেক্ষিতে হাউস স্পিকার পল রায়ান বলেছেন, এই নীতি পাস করিয়ে নেওয়ার মতো হাউসের যথেষ্ট সমর্থন রয়েছে। ওবামার স্বাস্থ্যনীতি বাতিল হচ্ছে এবং নতুন স্বাস্থ্যনীতি আসছে- এ জন্য রিপাবলিকানদের খুশি হওয়া উচিত।

রক্ষণশীল আইনপ্রণেতা রিপাবলিকান সিনেটর মাইক লি বলেছেন, ‘এটি গোপন চুক্তির মতো বিষয় এবং বাজে প্রক্রিয়া, যার জন্য আমরা ডেমোক্র্যাটদের সমালোচনা করেছিলাম।’

ট্রাম্প বলেছেন, ‘এই স্বাস্থ্যনীতির বিষয়ে সমঝোতা হতে পারে। তবে এরই মধ্যে আমরা সবার সমর্থন পেয়েছি।’ তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এটি কেবল ফ্রেমওয়ার্ক। চূড়ান্ত রূপরেখা থেকে এখনো অনেক দূরে।’ স্বাস্থ্য ও মানবিক অধিকারবিষয়ক মন্ত্রী টম প্রাইস বলেছেন, ‘এটি এখনো অগ্রগতির পর্যায়ে রয়েছে।’

প্রস্তাবিত এই স্বাস্থ্যনীতি ট্রাম্পের নির্বাচনী ওয়াদা পূরণের আরেকটি ধাপ এগিয়ে নিল। রিপাবলিকানরা ওবামাকেয়ার বাতিলের যে চ্যালেঞ্জ করেছিল, এই নীতির মধ্যে দিয়ে সেটি পূরণ হবে।

তবে ট্রাম্পের স্বাস্থ্যনীতির সমালোচনা করেছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত