আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রাসায়নিক অস্ত্রনিরোধী সংস্থার নেতৃত্বে বাংলাদেশ

রাসায়নিক অস্ত্রনিরোধী সংস্থার নেতৃত্বে বাংলাদেশ

রাসায়নিক অস্ত্র প্রতিরোধে বৈশ্বিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সংগঠনটির সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে এই পদে বাংলাদেশকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মার্চ থেকে ১০ মার্চ নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ওপিসিডব্লিউয়ের ৮৪তম অধিবেশনে আগামী এক বছরের জন্য সংস্থাটির নির্বাহী কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা হয়। অধিবেশনের তৃতীয় দিনে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ৬ মার্চ ৫৩ সদস্যের একটি আশিয়ান গ্রুপ ওপিসিডব্লিউয়ের চেয়ারম্যান পদে রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের নাম ঘোষণা করে। শেখ মোহাম্মদ বেলাল ৪১ সদস্যের এই নির্বাহী পরিষদে ‘সর্বসম্মতভাবে’ নির্বাচিত হন। তবে এর আগে এশিয়ান গ্রুপের অধীন ৫৩ সদস্যের স্টেট পার্টিতে পাকিস্তানকে হারিয়ে একক প্রার্থী মনোনীত হয় বাংলাদেশ।

রাসায়নিক অস্ত্রনিরোধ সনদ কার্যকর করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ওপিসিডব্লিউ। পরে এই সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মর্যাদার আসন পায়। রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ওপিসিডব্লিউ।

নেদারল্যান্ডসের হেগভিত্তিক সংস্থাটিতে বর্তমানে ১৮৯টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই সংস্থা জাতিসংঘের সংস্থা নয়। কিন্তু বিশ্বের যে কোনো দেশে রাসায়নিক অস্ত্রের বিষয়ে পরিদর্শন কিংবা বিশেষজ্ঞ পরামর্শের জন্য ২০০০ সালে ওপিসিডব্লিউয়ের সঙ্গে চুক্তি করে জাতিসংঘ।

২০১৩ সালে নোবেল পুরস্কারজয়ী এই সংগঠনটির চেয়ারম্যান পদে এই প্রথম নির্বাচিত হলো বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ রাসায়নিক অস্ত্র প্রতিরোধে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির ২০তম চেয়ারম্যান হলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত