আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভারত-বাংলাদেশ সীমান্তে সুড়ঙ্গ!

ভারত-বাংলাদেশ সীমান্তে সুড়ঙ্গ!

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি জায়গায় সদ্য কাটা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মেঘালয়ের তুরা সেক্টরে বুধবার পাহারা দেওয়ার সময়ে একটি পাহাড়ের ঢালে বিএসএফ সদস্যরা সুড়ঙ্গটি দেখতে পায়। ওই জায়গাটির নাম গুজংপাড়া। ঐ এলাকাতে ঘন জঙ্গল রয়েছে। সংবাদ বিবিসি বাংলার।

বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ বলা হয়েছে, সুড়ঙ্গের ভেতরে গিয়ে দেখা যায় যে এটি কাঁটাতারের বেড়ার দিকেই প্রায় ৫০ ফুট মতো এগিয়েছে। সুড়ঙ্গটি সদ্যই কাটা হচ্ছিল। এটির মাটি এখনো আলগা রয়েছে।

বাংলাদেশের দিকে নেমে যাওয়া একটা পাহাড়ের ঢালে সুড়ঙ্গ মুখটি পাওয়া যায়।

ভারত-পাকিস্তান সীমান্তে চোরাচালান বা মানব পাচারের জন্য সুড়ঙ্গ আগেও পাওয়া গেছে। সেখান দিয়ে উগ্রপন্থীরা ভারতে প্রবেশ করে, সেরকম ঘটনাও ঘটেছে। কিন্তু বাংলাদেশ-ভারত সীমান্তে এ ঘটনা একেবারেই নতুন, যেটা বিএসএফকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে।

বিএসএফ-এর মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি পি. কে. দুবে বিবিসিকে জানিয়েছেন, ‘সুড়ঙ্গটি প্রায় ৫০-৬০ ফিট পর্যন্ত কাটা হয়েছে। মাটিও আলগা রয়েছে-অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে এটি কাটা হয়েছে বলে মনে হচ্ছে। তবে সীমান্তের কাঁটাতারের তলা দিয়ে বাংলাদেশ অবধি পৌঁছতে হলে আরও প্রায় ৫০ ফুট মতো কাটতে হতো।’

কী কারণে সীমান্তের কাছে সুড়ঙ্গ কাটা হচ্ছিল তা নিয়ে বিএসএফ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা বৃহস্পতিবার (৯ মার্চ) সুড়ঙ্গটি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন।

আইজি পি. কে. দুবে জানিয়েছেন, এই সুড়ঙ্গটি গরু বা মানুষ পাচার - দুটো কাজেই ব্যবহার করার জন্য কাটা হচ্ছিল বলেই তাদের মনে হচ্ছে। তবে বিএসএফের কয়েকটি সূত্র বলছে, সুড়ঙ্গটা মাত্র তিন ফুট মতো চওড়া। এর ভিতর দিয়ে গরু পাচার কার্যত অসম্ভব। হামাগুড়ি দিয়ে মানুষ ঢুকতে পারে বড়জোর।

ওই এলাকায় যেহেতু জঙ্গিগোষ্ঠীগুলি সক্রিয়, তারাও নিজেদের ব্যবহারের জন্য এই সুড়ঙ্গ কাটছিল ; এমনটাও হতে পারে বলে সূত্রগুলি জানাচ্ছে।

তারা বলছেন, ‘সীমান্তের ওপারে বাংলাদেশের শেরপুর জেলার কর্ণঝোড়ায় বিজিবির সীমান্ত চৌকি আছে। সেখানে অবস্থানরত ২৭ নম্বর বিজিবি ব্যাটালিয়নকে বিষয়টি জানানো হয়েছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত