আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

গুয়াতেমালায় শিশু আশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৯

গুয়াতেমালায় শিশু আশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৯

গুয়াতেমালায় এক সরকারি শিশু আশ্রমে অগ্নিদগ্ধ হয়ে ১৯ জন কিশোরী মারা গেছে। দমকল কর্মকর্তারা জানিয়েছে, অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, কীভাবে আগুনের সূত্রপাত হলো সেটি জানা না গেলেও, সন্দেহ করা হচ্ছে হয়তো কেউ ইচ্ছা করেই আগুন ধরিয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার ঐ আশ্রমটিতে দাঙ্গার ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেসময় পুলিশ মোতায়েন করা হয়েছিল।

গুয়াতেমালা সিটির দক্ষিণ পূর্বের শহর সান হোসে পিনুলার এই সরকারী আশ্রমটির ধারণ ক্ষমতা চার শ’ জনের হলেও, গত বছর সেখানে প্রায় ৭০০ মেয়ে শিশু ও কিশোরী ছিল।

মঙ্গলবার সেখানে দাঙ্গার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় আশ্রমের ভেতরে শিশুদের ওপর নিপীড়নের অভিযোগ শোনা যায়। সাংবাদিকদের কাছে আশ্রমের ছোট ছোট বাসিন্দারা অভিযোগ করে তাদের নিয়মিত পেটানো এবং যৌন নিপীড়ন করা হতো। এর মধ্যেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটল।

কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে, আশ্রমের বাসিন্দাদের কেউই হয়ত আগুন ধরিয়ে দিয়েছে। ভবনের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের একজনও সেরকমই জানাচ্ছেন।

কর্তৃপক্ষ বলছে, প্রায় ৬০ জন শিশু আশ্রম ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া শিশুদের কেউ কেউ বলেছে, দাঙ্গার পর আশ্রমে কর্তৃপক্ষের হুমকি ও শাস্তির ভয়ে পালিয়েছে তারা।

নির্যাতন ও পাচারের শিকার এবং পরিত্যক্ত শিশুদের জন্য তৈরি এই আশ্রমটিতে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত থাকতে পারে একজন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আশ্রমটিকে কিশোর সংশোধন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত