আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অভিশংসনের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ২

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অভিশংসনের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ২

প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে আদালতের রায় দেওয়ায় শুক্রবার দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্যক্তিগত লাভের লক্ষ্যে চোই নামে এক পুরোনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগে গত বছর বিক্ষোভ করে দক্ষিণ কোরিয়ার জনগণ। এর পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দেন দেশটির পার্লামেন্ট সদস‌্যরা। এরপরই দেশটির প্রধানমন্ত্রী কাছে দায়িত্ব হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান হাই। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত পার্লামেন্টের সিদ্ধান্তকেই বহাল রাখে।

রায় ঘোষণার পর পার্কের কয়েকশ সমর্থক পুলিশের বাধা পেরিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এদের অধিকাংশই বয়সে প্রবীন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ৭২ বছর। মাথায় আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, সংঘর্ষে ছয় বিক্ষোভকারী আহত হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত