আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

‘মানবতাবিরোধী অপরাধ করেছে মিয়ানমারের সেনাবাহিনী’

‘মানবতাবিরোধী অপরাধ করেছে মিয়ানমারের সেনাবাহিনী’

জাতিসংঘ বলেছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে। বৃহস্পতিবার রাতে বিবিসিকে এ কথা বলেছেন মিয়ানমার ঘুরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

গত বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির ক্ষমতাসীন দল এনএলডির প্রধান অং সান সুচি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দলের মুখপাত্র দাবি করেছেন, এই অভিযোগ অতিরঞ্জিত ও মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক ইস্যু নয়।

বিশেষ দূত ইয়াংহি লিকে অবশ্য মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের সব স্থানে যেতে দেওয়া হয়নি। তবে তিনি বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের বরাত দিয়েই তিনি জানিয়েছেন, রাখাইনের পরিস্থিতি তিনি যা আশা করেছিলেন তারচেয়েও ভয়াবহ।

তিনি বলেন, ‘আমি একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলব। বার্মিজ, মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী অথবা পুলিশ অথবা নিরাপত্তা বাহিনী সুনিশ্চিতভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।’

জাতিসংঘের এই বিশেষ দূত জানান, নিপীড়নের সমস্যাটি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মধ্যে নিয়মতান্ত্রিক ব্যাপার। অং সান সুচি সরকারকে এর কিছুটা দায় নেওয়ারও আহ্বান জানিয়েছেন ইয়াংহি।

তিনি বলেন, ‘এসব ভয়াবহ নির্যাতন এবং অত্যন্ত অমানবিক নির্যাতন যেগুলো তারা নিজেদের লোকদের ওপর করেছে দিনের শেষে বেসামরিক সরকারকেই তার জবাব দিতে হবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত