আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাদের মধ্যে প্রথম ফোনালাপের সময়ে এ আমন্ত্রণ জানান হয়। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প জানুয়ারি মাসের ২০ তারিখে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করেন।

প্রেসিডেন্ট আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানিয়েছেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরুর বিষয়ে আলোচনার জন্য আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান হয়েছে। টেলিফোন আলাপে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যথার্থ শান্তি স্থাপন করতে পারবে এমন শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন ও ইসরায়েলের কর্তৃপক্ষের উচিৎ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এর শর্ত ঠিক করে নেওয়া। জবাবে আব্বাস জানিয়েছেন, শান্তি হলো ফিলিস্তিনিদের কৌশলগত পছন্দ।

বৈঠকের বিষয়ে হোয়াইট হাউজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসের মাঝামাঝি হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সময় ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে কথিত দুই রাষ্ট্র নীতি তিনি অনুসরণ করবেন না। পরে অবশ্য ট্রাম্প তার এই বক্তব্য থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত