আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দামেস্কে দুটি বিস্ফোরণে ৪৪ ইরাকি নিহত

দামেস্কে দুটি বিস্ফোরণে ৪৪ ইরাকি নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি বোমা হামলায় অন্তত ৪৪ ইরাকি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

শনিবার দামেস্কের বাব আল-সাগির সমাধিস্থলের কাছে এ হামলার ঘটনা ঘটে। ইরাক সরকার জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছে ১২০ জন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই এলাকা দিয়ে একটি বাস যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটে। এ ছাড়া এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।

মূলত শিয়া মুসলিম তীর্থ যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এই হামলাকে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা উল্লেখ করে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জালাল বলেন, কারা এ হামলার পেছনে রয়েছে তা পরিষ্কার নয়।

শিয়া সম্প্রদায় প্রায়ই হামলার শিকার হয়ে থাকে। তবে রাজধানীতে সাধারণত এ ধরনের হামলার হয় না। দামেস্কের বেশিরভাগই প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানীর আশপাশে বিদ্রোহীরা প্রায়ই তৎপরতা চালিয়ে থাকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত