আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পদত্যাগ না করায় অ্যাটর্নিকে বহিষ্কার ট্রাম্প প্রশাসনের

পদত্যাগ না করায় অ্যাটর্নিকে বহিষ্কার ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের সাউথ ডিস্ট্রিক্ট নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ভারতীয় বংশোদ্ভূত প্রিট ভারারাকে বহিষ্কার করা হয়েছে।

পদত্যাগ করতে বলা হলেও তিনি না করায় শনিবার তাকে বহিষ্কার করে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ।

ওবামার আমলে নিয়োগ পাওয়া ৪৫ জন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির একটি তালিকা শুক্রবার প্রকাশ করে বিচার বিভাগ। তালিকায় থাকা সবাইকে পদত্যাগ করতে বলা হয়।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা কেন্দ্রীয় আইন বিভাগের অধীনে প্রেসিডেন্টের মাধ্যমে নিযুক্ত হন। নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলে প্রশাসন ঢেলে সাজাতে পূর্বসূরির নিয়োগ করা কর্মকর্তাদের ছেঁটে ফেলানো হয়।

স্থানীয় সময় শনিবার এক টুইটে ভারারা বলেন, ‘আমি পদত্যাগ করিনি। কয়েক মুহূর্ত আগে আমাকে বহিষ্কার করা হয়েছে।’

তবে নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারারা। সে সময় ভারারাকে স্বপদে বহাল থাকার কথা বলেন ট্রাম্প। কিন্তু শুক্রবার পদত্যাগ করতে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে ভারারার নামও ছিল।

বহিষ্কার করার পর ভারারা আরেক টুইটে বলেন, ‘সাউথ ডিস্ট্রিক্ট নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হওয়া আমার পেশাজীবনের সর্বোচ্চ সম্মান হয়ে থাকবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত