আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ায় ছয় বছরে সাড়ে ৪ লাখ লোক নিহত

সিরিয়ায় ছয় বছরে সাড়ে ৪ লাখ লোক নিহত

সিরিয়ায় গৃহযুদ্ধে গত ছয় বছরে প্রায় ৪ লাখ ৬৫ হাজার লোক নিহত ও নিখোঁজ হয়েছে। সোমবার লন্ডনভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

ছয় বছর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের সূত্র ধরে এ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। পরবর্তীতে এ গৃহযুদ্ধ আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ে রূপ নেয়। এই সুযোগে চরমপন্থি গো্ষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার একটি বড় অঞ্চল দখল করে নিয়েছে। এর ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে সবচেয়ে বড় শরণার্থী সংকট দেখা দিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ৩ লাখ ২১ হাজার লোক নিহত ও ১ লাখ ৪৫ হাজার লোক নিখোঁজ হওয়ার তথ্য তারা নথিভুক্ত করতে পেরেছেন। নিহতদের মধ্যে ৯৬ হাজার হচ্ছে বেসামরিক নাগরিক।

সংস্থাটি জানিয়েছে, সরকারি বাহিনী ও এর মিত্ররা ৮৩ হাজার ৫০০ জন অথবা তার চেয়ে বেশি সংখ্যক বেসামরিক লোককে হত্যা করেছে। এদের মধ্যে ২৭ হাজার ৫০০ জন নিহত হয়েছে বিমান হামলায় আর প্রায় ১৪ হাজার ৬০০ জন কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। এছাড়া বিদ্রোহীদের বোমা হামলায় মারা গেছে সাত হাজার বেসামরিক নাগরিক।

গত ছয় বছরে আইএস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে ৩ হাজার ৭০০ জন বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় নিহত হয়েছে ৯২০ জন বেসামরিক নাগরিক। আর উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত