আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ চীন সাগরে সবচেয়ে বড় রণতরী পাঠাচ্ছে জাপান

দক্ষিণ চীন সাগরে সবচেয়ে বড় রণতরী পাঠাচ্ছে জাপান

দক্ষিণ চীন সাগরে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে জাপান। আগামী মে মাসে হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমোকে তিন মাসের সেখানে পাঠানো হবে। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই অঞ্চলে এটি হবে জাপানের নৌবাহিনীর সবচেয়ে বড় মহড়া।

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে জাপানের কোনো বিরোধ নেই তবে পূর্ব চীন সাগরে বিরোধ চলছে। পূর্ব চীন সাগরের সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উভয় দেশই দ্বীপপুঞ্জটিকে নিজের বলে দাবি করছে। জাপান দ্বীপটির নাম দিয়েছে সেনকাকু । আর চীন নাম দিয়েছে দিয়াউ। এই বিরোধের জের ধরে দুটি দেশ ওই দ্বীপপুঞ্জ এলাকায় বেশ কয়েকবার পাল্টাপাল্টি জাহাজ ও বিমান পাঠিয়েছে। সাগরের কিছু এলাকায় বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছিল চীন।

দুই বছর আগে জাপানের নৌবাহিনীতে কমিশন পায় হেলিকপ্টারবাহী রণতরী ইজুমো। রয়টার্স জানিয়েছে, জাহাজটি মালাবরে আমেরিকা ও ভারতের সঙ্গে নৌমহড়া চালানোর জন্য ভারত মহাসাগরে যাবে।  তিন মাসের অভিযানে ইজুমো জাহাজ সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বন্দরে ভিড়বে। তবে দক্ষিণ চীন সাগরের যে অংশকে চীন তার নিজের এলাকা বলে দাবি করছে সেখানে জাহাজটি যাবে কিনা তা পরিষ্কার নয়। আগস্ট মাসে জাহাজটি জাপানে ফিরে যাবে।

জাপানের উপকূল প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য বলেছেন,  ‘ইজুমোর সামরিক সক্ষমতা যাচাই করার জন্য তিন মাসের অভিযানে পাঠানো হচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে জাহাজটি প্রশিক্ষণ নেবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত