আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আমেরিকার বিরুদ্ধে কঠোর হামলার হুমকি উত্তর কোরিয়ার

আমেরিকার বিরুদ্ধে কঠোর হামলার হুমকি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ নৌ মহড়ার সময় উত্তর কোরিয়ার ভৌগোলিক সীমানা লঙ্ঘন হলে কঠোর হামলার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে।

বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, সার্বভৌমত্বের সামান্যতম লঙ্ঘন হলেও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী স্থল, আকাশ, সমুদ্র এবং সমুদ্রের নিচ থেকে দয়ামায়াহীন হামলা চালাবে।

যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। এ যুদ্ধাজাহাজে রয়েছে ৫ হাজার ৫০০ সেনা এবং জাহাজটির সঙ্গে রয়েছে ওয়ায়েন ই. মায়ের ডেস্ট্রয়ার। কার্ল ভিসননে থাকা এফ-১৮ যুদ্ধবিমান ইতিমধ্যে জাহাজ থেকে কয়েক দফা উড্ডয়নও করেছে।

রণতরীটির ১ নম্বর স্ট্রাইক গ্রুপের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জেমস ডব্লিউ কিলবি দাবি করেছেন, নিয়মিত কাজের অংশ হিসেবেই কার্ল ভিনসনকে মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর আহ্বানে সাড়া দিয়ে ফোয়াল ইগল নামে এই মহড়ায় অংশ নিচ্ছে রণতরীটি।

পিয়ংইয়ং অবশ্য দাবি করেছেন, এসব জাহাজ ও ডেস্ট্রয়ার মোতায়েনের মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছে ।

কেসিএনএ বলেছে, ‘যদি তারা উত্তর কোরিয়ার স্বার্বভৌমত্ব ও সম্মানের ওপর বিন্দুমাত্র হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে সেনাবাহিনী স্থল, আকাল, সাগর ও পানির নিচ দিয়ে কঠোর হামলা চালাবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত