আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

জলবায়ু পরিবর্তন নিরাপত্তার জন্য হুমকি : মাট্টিস

জলবায়ু পরিবর্তন নিরাপত্তার জন্য হুমকি : মাট্টিস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম মাট্টিস বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন ভুয়া নয় এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় জলবায়ু পরিবর্তনকে ভুয়া ও চীনের তৈরি গুজব বলে অভিহিত করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। অবশ্য পরে তিনি বলেছিলেন, এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি উদার। ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন, জিম মাট্টিস তাদের মধ্যে একজন।

অনুসন্ধানী সংবাদভিত্তিক অলাভজনক নিউজ পোর্টাল প্রো-পাবলিকা মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে জুড় দেওয়া হয় মাট্টিসের একটি লিখিত বক্তব্যের অংশবিশেষ। জানুয়ারি মাসে সিনেটে তার নিয়োগসংক্রান্ত শুনানির পর ওই লিখিত বক্তব্য সিনেটরদের দেন মাট্টিস।

মাট্টিস লিখিত বক্তব্যে বলেন, ‘আজ আমাদের সেনারা বিশ্বের যেসব স্থানে অভিযানে চালাচ্ছে, সেসব স্থানের স্থিতিশীলতায় প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন।’

তিনি আরো বলেন, ‘পরিবর্তিত জলবায়ুর প্রভাব যেমন- আর্কটিকে প্রবেশযোগ্যতা বাড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, মরুকরণ এবং এ ধরনের আরো প্রভাব আমাদের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে।’

এ বিষয়ে পেন্টাগনের প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তারা কিছু বলতে রাজি হয়নি।

জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব হলো খরা ও দুর্ভিক্ষ। মধ্যপ্রাচ্য ও সাব-সাহারান আফ্রিকার অনেক দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সমুদ্রোপকূলের দেশগুলোর বিশাল অঞ্চল পানিতে নিমজ্জনের আশঙ্কায় রয়েছে।

ব্লুমবার্গ মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে জানায়, সরকারের ভেতরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত