আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

কানাডায় শপিংমলের ওপরে দুই বিমানের সংঘর্ষ

কানাডায় শপিংমলের ওপরে দুই বিমানের সংঘর্ষ

কানাডার একটি শপিংমলের ওপরে দুটি ছোট বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন।

শুক্রবারের এ ঘটনায় আরেকজন পাইলট প্রাণে বেঁচে যান। এ ঘটনায় আরো মানুষ হতাহত হতে পারত। তবে সৌভাগ্যক্রমে এ সংখ্যা কম হয়েছে।

শনিবার এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মন্ট্রিল থেকে ২০ কিলোমিটার দূরে প্রমিনাদেস শপিংমলের ওপর ছোট বিমান দুটির সংঘর্ষ হয়। এরপর একটি বিমান শপিংমলের ছাদে আছড়ে পড়ে এবং আরেকটি বিমান মূল প্রবেশপথের ২০ মিটার দূরে পার্কিংয়ে গিয়ে পড়ে।

পুলিশের মুখপাত্র ন্যান্সি কোলাজিয়াকোমো এক পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, আহত আরেক পাইলটকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানাডার পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুটি সেসনা ১৫২ এয়ারক্র্যাফট। পার্শ্ববর্তী কারগেইর ফ্লাইট স্কুল বিমান দুটির মালিক। দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করেছে তারা।

দিনের আলোয়, বৃহৎ একটি শপিংমলের ওপর দুটি বিমানের সংঘর্ষ কীভাবে হলো, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এর কারণ অনুসন্ধানে কাজ করেছে কর্তৃপক্ষ।

কন্ট্রোল টাওয়ার থেকে একজন পাইলটকে না কি সতর্ক করা হয়েছিল। পথ পরিবর্তন করে দুর্ঘটনা এড়াতে বলা হয়েছিল। তারপরও কেন দুর্ঘটনা হলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত