আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

প্রত্যর্পণ ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের ১২ শহরে অভিবাসন বিচারক

প্রত্যর্পণ ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের ১২ শহরে অভিবাসন বিচারক

অপরাধী হিসেবে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের জন্য দেশটির ১২টি শহরে অভিবাসন বিচারকদের পাঠানো হচ্ছে।

বিচার বিভাগের দুজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অনলাইন।

কতসংখ্যক বিচারক ১২টি শহরে পাঠানো হচ্ছে, তা এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা। তবে নিবেদিত বিচারকদের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

যে ১২ শহরে বিচারক পাঠানো হচ্ছে, সেগুলো হলো : নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ অরলিন্স, সান ফ্রান্সিসকো, বাল্টিমোর, ব্লুমিংটন, মিনেসোটা, এল পাসো (টেক্সাস), হারলিনজেন (টেক্সাস), ইম্পেরিয়াল (ক্যালিফোর্নিয়া), ওমাহা (নেব্রাস্কা) এবং ফনিস্ক (আরিজোনা)।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব শহর বেছে নেওয়া হয়েছে, কারণ এগুলোতে অপরাধমূলক কাজে জড়িত অবৈধ অভিবাসীদের সংখ্যা তুলনামূলক বেশি।

বিচার বিভাগের অভিবাসন পর্যবেক্ষণের নির্বাহী কার্যালয়, যা অভিবাসন আদালত পরিচালনা করে, এর একজন মুখপাত্র জানিয়েছেন, এই শহরগুলোতে অভিবাসন বিচারকদের পাঠানো হচ্ছে, এটি নিশ্চিত। তবে পরিকল্পনার বিস্তারিত জানাননি তিনি।
 
গত বছর নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ঘোষণা অনুযায়ী অপরাধের সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বারবার। প্রস্তাবিত নতুন বাজেটে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার কাজে খরচ বাবদ মোটা অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন বিচারকদের পুনর্বিন্যাসের তাগিদ দিয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জানুয়ারি মাসে ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়, ফৌজদারি মামলা রয়েছে এমন অবৈধ অভিবাসীরা দোষী প্রমাণিত না হলেও প্রত্যর্পণের অগ্রাধিকার তালিকায় থাকবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত