আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পাঁচ সন্তান নেয়ার আহ্বান এরদোয়ানের

পাঁচ সন্তান নেয়ার আহ্বান এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মনে করেন, ইউরোপে বসবাসকারী সেদেশের নাগরিকরা ভয়ানক বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য নিরসনের সমাধান হিসেবে তিনি তুরস্কের নাগরিকদেরকে ইউরোপে যত বেশি সম্ভব সন্তান জন্মদানের পরামর্শ দিয়েছেন।

শুক্রবার তুরস্কের এসকিশেইর শহরে এক সমাবেশে অংশ নিয়ে ইউরোপে বসবাসরত তুর্কিদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ইউরোপজুড়ে মুসলিম ও তুরস্কবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাওয়ার জন্য তাদের উচিত বড় পরিবার গঠন করা।

তিনি বলেন, ভালো এলাকাগুলোতে বসবাস করুন। সবচেয়ে ভালো গাড়ি চালান। সবচেয়ে ভালো বাড়িতে বসবাস করুন। তিনটি নয় পাঁচ সন্তান নিন। কারণ আপনিই ইউরোপের ভবিষ্যৎ। এটাই হবে আপনার বিরুদ্ধে অবিচারের উত্তম জবাব।

তুরস্কের এই প্রেসিডেন্ট নিজের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল দেশটিতে গণভোটের আয়োজন করেছেন। গণভোটে প্রবাসীদের সমর্থন পেতে নেদারল্যান্ড ও ইউরোপের আরও কয়েকটি দেশে বসবাসকারী তুরস্কের নাগরিকদের নিয়ে সমাবেশের পরিকল্পনা করেছিল এরদোয়ান প্রশাসন। দেশটির শীর্ষস্থানীয় মন্ত্রীরা এসব সমাবেশে অংশ নেয়ার কথা ছিল।

কিন্তু সমাবেশের কারণে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পূর্বনির্ধারিত কয়েকটি সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নেদারল্যান্ডস, ফ্রান্স। এই ইস্যুতে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত