আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীত শিল্পী চাক বেরি আর নেই

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীত শিল্পী চাক বেরি আর নেই

যুক্তরাষ্ট্রের সংগীত শিল্পী রক অ্যান্ড রোল কিংবদন্তি চাক বেরি মারা গেছেন। শনিবার মিজৌরির বাড়িতে ৯০ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়।

বিবিসির খবরে বলা হয়, দুপুরে তাকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘণ্টাখানেক পর মারা যান তিনি।

গিটারে তার চার বারের (কর্ড) সূচনা আর দ্রুত লয়ের লিরিক ১৯৫০ এর দশকে হয়ে উঠেছিল তারুণ্যের দ্রোহের প্রতীক।

দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে চাক বেরি দিয়ে গেছেন ‘জনি বি গুড’ আর ‘রোল ওভার বিটোফেন’ এর মত গান, যা ইংরেজি গানের শ্রোতাদের মনে থাকবে বহুদিন।

১৯২৬ সালের ১৮ অক্টোবর মিজৌরির সেইন্ট লুইসে এক মধ্যবিত্ত পরিবারে চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরির জন্ম।

বলা হয়, চাক বেরি হলেন সেই শিল্পীদের একজন, যারা কৃষ্ণাঙ্গ জীবনের ছন্দ আর বিষাদকে সংগীতের মধ্যে দিয়ে সব কিশোর-তরুণের লাইফস্টাইলে পরিণত করেছেন।

কৈশোরেই স্কুলের কনসার্টে নিয়মিত বাজানো শুরু করেছিলেন চাক বেরি। কিন্তু একটি ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছর তাকে সংশোধনাগারে কাটাতে হয়।

পরে আরও কয়েকবার তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। ১৯৬২ সালে এক কিশোরীকে ‘অনৈতিক উদ্দেশ্যে’ এক রাজ্য থেকে অন্য রাজ্যে নেওয়ার অভিযোগে তার দুই বছর সাজা হয়। কর ফাঁকির অভিযোগে ১৯৭৯ সালে তাকে জেলে কাটাতে হয় ১০০ দিন। ১৯৮৮ সালে এক নারীকে ঘুষি মেরে মামলার মুখে পড়লেও পরে তিনি রফায় আসেন।

চাক বেরির রেকর্ডিং ক্যারিয়ার শুরু হয় ১৯৫৫ সালে।‘মেবেলিন’ নামের ওই অ্যালবাম তাকে খ্যাতি এনে দেয়। পরের কয়েক বছরে তার গান কিশোর তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে।

গিটার বাদনে অভিনবত্ব ও প্রাণবন্ত পরিবেশনার মাধ্য দিয়ে তখনকার আমেরিকান সমাজের শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ভেদরেখা মুছে দিতে পেরেছিলেন চাক বেরি।

সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে তাকে গ্র্যামিতে আজীবন সম্মাননা দেওয়া হয়। ১৯৮৬ সালে তার নাম যুক্ত হয় রক অ্যান্ড রোলের হল অফ ফেইমে।

চাক বেরির পরের প্রজন্মের বহু খ্যাতিমান শিল্পী তার গান গেয়েছেন। বিটলস আর রোলিং স্টোনস এর মত ব্যান্ড চাক বেরির গান পৌঁছে দিয়েছে তাদের সময়ের শ্রোতাদের কাছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত