আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ সুদানে ৪৪ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

দক্ষিণ সুদানে ৪৪ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত


দক্ষিণ সুদানে ৪৪ জন যাত্রী নিয়ে সোমবার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে  দেশটির ওয়াউ বিমানবন্দরে দ্য সাউথ সুপ্রিম এয়ারলাইনারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজটি রাজধানী জুবা থেকে ওয়াউ শহরের ওই বিমানবন্দরে অবতরণ করছিল।

বিমান সংস্থাটির ব্যবস্থাপক স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল কুরিয়ারকে জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্তের আগেই সব যাত্রীকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল থেকে এক সাহায্যকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘একজনও নিহত হয়নি। তবে এ মুহূর্তে বেশ কয়েকজন আহত ব্যক্তি রয়েছেন সেখানে।

জেমস ডিমো ডেং নামে এক সাংবাদিক বলেছেন, ‘দুর্ঘটনায় ১৭ থেকে ১৮ জন লোক আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত