আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আজ বিশ্ব পানি দিবস

আজ বিশ্ব পানি দিবস

আজ ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। ১৯৯৩ সাল থেকে জাতিসংঘের আহ্বানে এ দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পানি ও বর্জ্য পানি’। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের হিসেব অনুযায়ী, সারা বিশ্বের মোট ৭৮৩ মিলিয়ন অর্থাৎ ৭৮ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ বা পানযোগ্য পানির অধিকার থেকে বঞ্চিত। বিশ্বে এখনো ২৫ লাখ মানুষ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যা মানুষের মৌলিক মানবিক অধিকার সম্পূর্ণ পরিপন্থী।

এমতাবস্থায় জাতিসংঘ ‘বিশ্ব পানি দিবস’ দিবসটিকে সামনে রেখে প্রতিবছর নতুন নতুন প্রতিপাদ্য তুলে ধরে। এ বছর ‘বর্জ্য পানি’ দিবসটির প্রতিপাদ্য ঠিক করার পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়েছে। শিল্পায়নের ফলে প্রচুর পরিমাণে পানি বর্জ্য তৈরি হয়, যা একটু সচেতন হলেই কমিয়ে আনা যায়। জাতিসংঘ এবারে এই পানি বর্জ্য কমানো বা রোধ করার জন্যে সবার কাছে আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ নদীর দেশ। আমাদের দেশের তিন দিকে স্থলভাগ, যেখান থেকে ৫৭টি নদী এসে দেশের মধ্যে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে। উজানের নদীগুলো থেকে পানি প্রত্যাহার, অন্যদিকে সমুদ্র থেকে পানি ওপরের দিকে চলে আসার কারণে শুষ্ক মৌসুমে দেশের উত্তরাঞ্চলে পানি সংকট এবং দক্ষিণের পানিতে লবণাক্ততা এমনিতেই বিপদ হয়ে আছে। বর্তমানে তা দখল-দূষণের কবলে পড়ে পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত