আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফিলিস্তিনি ভূমিতে ইহুদী বসতি নির্মাণ বন্ধ হবে না : নেতানিয়াহু

ফিলিস্তিনি ভূমিতে ইহুদী বসতি নির্মাণ বন্ধ হবে না : নেতানিয়াহু

জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসে বসতি নির্মাণের কাজ বন্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই।’

চীন সফররত নেতানিয়াহু বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘হোয়াইট হাউসে ইসরাইলি ও মার্কিন আলোচকদের মধ্যকার বৈঠক থেকে বসতি নির্মাণ বন্ধ করা সংক্রান্ত আলোচ্যসূচি বাদ দেওয়া হয়েছে।’

এর আগে গত সপ্তাহে নেতানিয়াহু জানিয়েছিলেন, অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি নতুন ইহুদি বসতি নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। সম্প্রতি ইসরাইলি সুপ্রিম কোর্টের নির্দেশে ফিলিস্তিনি ভূমিতে স্থাপিত একটি বসতি ভেঙে ফেলা হয়। নেতানিয়াহু বলেন, ‘ভেঙে ফেলা বসতিটির পরিবর্তে নতুন আবাসন নির্মাণ করা হবে।’

নেতানিয়াহু এমন সময় নয়া ইহুদি বসতি নির্মাণের ঔদ্ধত্বপূর্ণ হুমকি দিলেন যখন গত ২৩ ডিসেম্বর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি নির্মাণ বন্ধ করার নির্দেশ জারি করে প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে পূর্ব জেরুজালেম আল-কুদসসহ গোটা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে সব ধরনের নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে।

নিরাপত্তা পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে বিশ্বের প্রতিটি দেশ বাধ্য। এর আগে এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন করার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো বিশ্বের বহু দেশে সামরিক আগ্রাসন চালিয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে অদ্ভুত রকমের নীরবতা পালন করছে পাশ্চাত্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত