আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আবারও শীর্ষ ধনী বিল গেটস

আবারও শীর্ষ ধনী বিল গেটস

ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের ধনীদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তবে এবার বেশ পেছনে চলে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের চেয়ে এবার প্রায় ২০০তম অবস্থান পেছনে চলে গেছে তার নাম।

ফোর্বস জানিয়েছে, বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার। এ নিয়ে টানা চারবার ফোর্বসের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

বিল গেটসের পরেই শীর্ষ দশের দ্বিতীয় নম্বরে রয়েছেন ওয়ারেন বাফেট। শীর্ষ দশ ধনীর মধ্যে অধিকাংশই আমেরিকার নাগরিক এবং প্রযুক্তি ব্যবসায়ী। ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ বলা হয়েছে ৭৫ দশমিক ৬ বিলিয়ন ডলার।

শীর্ষ দশ ধনীর তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস, পঞ্চম স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং সপ্তম স্থানে রয়েছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

ফোর্বস জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে বিলিয়নিয়ার ছিলেন ২ হাজার ৪৩ জন। সেই হিসাবে বিলিয়নিয়ারের সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে। বিগত ৩১ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। কিন্তু এক বছরে এত বেশি বিলিয়নিয়ার বাড়ার রেকর্ড নেই তাদের কাছে।

দেশের হিসাবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বসবাস করেন। দেশটিতে ৫৬৫ জন বিলিয়নিয়ার রয়েছেন।

দেশ হিসেবে লিয়নিয়ারের সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে ৩১৯ জন বিলিয়নিয়ার রয়েছেন। তৃতীয় অবস্থানে জার্মানি, যেখানে ১১৪ জন বিলিয়নিয়ার বসবাস করেন।

বিশ্বের ধনীদের তালিকায় ২২০তম স্থান পিছিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রয়েছেন ৫৪৪তম অবস্থানে। তার সম্পদের পরিমাণ ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

শীর্ষ দশের মধ্যে আর যারা রয়েছেন, তারা হলেন- চতুর্থ স্থানে জারা ব্র্যান্ডের মালিক স্পেনের নাগরিক আমানসিও ওরটেগা, ষষ্ঠ স্থানে মেক্সিকোর কার্লোস স্লিম, অষ্টম ও নবম স্থানে রয়েছেন কোচ ভ্রাতৃদ্বয় চার্লস ও ডেভিড এবং দশম স্থানে রয়েছেন নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ও ব্লুমবার্গ নিউজের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত