আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলা, নিহত ৪

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলা,  নিহত ৪

লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীসহ কমপক্ষে ৪ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়াও ২০ জন আহত হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (২২ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে।

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমেন্সের অধিবেশন চলাকালে এ হামলার ঘটনা ঘটেছে। সংসদ ভবনের কাছে ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেওয়র ঘটনা ঘটে। এর পরপরই সংসদের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি সংসদে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। অপরদিকে, ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

এদিকে, ওয়েস্টমিনস্টার সেতুতে গাড়ি চাপার ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হন। আহত হন আরো প্রায় ২০ জন।

এ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ঘটনা দুটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে লন্ডন পুলিশ। কেননা, এদিন ছিল বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি।

লন্ডন মেট্রোপলিটান পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। অন্য কিছু না জানা পর্যন্ত আমরা এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবেই দেখছি।’

ঘটনার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে পার্লামেন্ট ভবনেই ছিলেন। তাকে নিরাপদে সরিয়ে আনা হয় বলে তার মুখপাত্র জানিয়েছেন। ঘটনার পরপরই পার্লামেন্ট অধিবেশন মুলতবি করা হয়।



এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত