আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

জাকির নায়েকের ফাউন্ডেশনের সম্পদ অধিগ্রহণ করেছে ইডি

জাকির নায়েকের ফাউন্ডেশনের সম্পদ অধিগ্রহণ করেছে ইডি

ভারতের বহুল আলোচিত ইসলামিক দার্শনিক ও বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১৮ কোটি রুপি সমপরিমাণের সম্পদ অধিগ্রহণ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরিয়েট (ইডি)।

চার দফায় তলব করা সত্ত্বেও সশরীরে ইডির সামনে না আসায় তার সম্পদ জব্দ করেছে আইনপ্রয়োগকারী ভারতের এই সংস্থাটি। অধিগৃহীত সম্পদের মধ্যে রয়েছে, একটি মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪১ কোটি রুপি, হারমনি মিডিয়া প্রাইভেট লিমিটেডের আওতায় থাকা ৬৭ লাখ রুপি মূল্যের একটি গোডাউন ও চেন্নাইয়ে ইসলামিক এডুকেশন ট্রাস্টের অধীনে থাকা ৭ দশমিক শূন্য ৫ কোটি রুপির একটি স্কুলভবন। এ ছাড়া ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট, যাতে ১ দশমিক ২৩ কোটি রুপি ছিল, তাও অধিগ্রহণ করেছে ইডি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইডির এক কর্মকর্তা জানিয়েছে, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মুসলিম তরুণ ও সন্ত্রাসীদের ক্ষেপিয়ে তুলতে চেয়েছেন জাকির নায়েক। তাদের তদন্তে এ বিষয়ে প্রমাণ মিলেছে।

এ-সংক্রান্ত মামলায় জাকির নায়েকের ঘনিষ্ট হিসেবে পরিচিত দক্ষিণ মুম্বাইয়ের মারবেল ব্যবসায়ী আমির গাজদার গ্রেপ্তার হয়েছেন। ফাউন্ডেশনের জন্য অর্থ জোগাড় ও বণ্টনের কাজ করায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ইডির অভিযোগে বলা হয়েছে, উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ভারতের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি করেছেন জাকির নায়েক ও তার সহযোগীরা। তার বক্তব্যে উৎসাহিত ও উদ্দীপ্ত হয়ে ভারতের অনেক মুসলিম তরুণ সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত