আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

চার বছরে ৮০ বার পুতিনের নাম নিয়েছেন ট্রাম্প : সিএনএন

চার বছরে ৮০ বার পুতিনের নাম নিয়েছেন ট্রাম্প : সিএনএন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ চেষ্টা নিয়ে চলছে জোর বিতর্ক। সোমবার এফবিআই প্রধান জেমস কমি সাফ জানিয়েছেন, নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করবে গোয়েন্দা সংস্থা। আর বিষয়টি যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে ফেঁসে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প  বারবার মিথ্যাচার করেছেন। ২০১৩ সাল থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে ৮০ বার পুতিনের নাম উচ্চারণ করেছেন ট্রাম্প।

২০১৩ সালে মস্কোতে যখন সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল, তখন কমপক্ষে নয়বার ট্রাম্প দাবি করেছেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন অথবা তার সঙ্গে যোগাযোগ করেছেন। সিএনএন ধারবাহিকভাবে ট্রাম্পের সেসব ট্যুইট ও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের অংশ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ২০১৩ সালের ১৮ জুন টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘আপনি কি মনে করেন নভেম্বরে মস্কোতে অনুষ্ঠিতব্য সুন্দরী প্রতিযোগিতায় পুতিন আসবেন? যদি তা-ই হয়, তাহলে সে কি আমার নতুন সেরা বন্ধু হবেন?’

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, ‘ আমি যখন রাশিয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ছিলাম তখন পুতিন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অনেক ভালো আচরণ করেছেন। আমি বলতে চাচ্ছি, রাশিয়ার জনগণ আমাদের প্রতি খুবই ভালো আচরণ করেছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণাকালেও পুতিনের প্রশংসা করেছেন ট্রাম্প। তবে ওই সময় বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় পুতিনের সঙ্গে দেখা বা যোগাযোগের পুরো বিষয়টি নাকচ করে দেন তিনি। ওই বছরের জুলাইতে টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘ আমার সঙ্গে পুতিনের কখনো দেখা হয় নি। পুতিন কে তাও আমি জানি না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত