আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

লন্ডন হামলাকে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ আখ্যা দেয়া ভুল: মে

লন্ডন হামলাকে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ আখ্যা দেয়া ভুল: মে

বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজ ও পার্লামেন্টে হওয়া সন্ত্রাসী হামলাকে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ বলা ভুল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কমন্সে বিবৃতি দেয়ার পর এক এমপির প্রশ্নের জবাবে এ কথা বলেন মে। এ খবর দিয়েছে বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। কনজারভেটিভ দলের এমপি এমপি মাইকেল টমলিনসন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘গতকাল যা ঘটেছে সেটাকে ‘ইসলামিক সন্ত্রাসের’ কর্মকান্ড বলা হচ্ছে। প্রধানমন্ত্রী কি আমার সঙ্গে একমত যে যা ঘটেছে সেটা ইসলামিক নয়, ঠিক যেমন আইরি নিভের হত্যাকান্ড খ্রিষ্টান সন্ত্রাস ছিল না; আর মূলত দুটোই ধর্মের বিকৃতি?’

জবাবে একমত পোষন করে তেরেসা মে বলেন, তিনি বিশ্বাস করেন ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ ব্যবহার করা সঠিক নয়। বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সম্পূর্ণরূপে একমত। আর এ ঘটনাকে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ হিসেবে ব্যাখ্যা করা ভুল।’ তিনি আরও বলেন, ‘এটা ‘ইসলামিস্ট সন্ত্রাসবাদ’ যা মহান একটি ধর্মবিশ্বাসের বিকৃতি।’

এমপি টমলিনসন তার প্রশ্নে ১৯৭৯ সালে হাউজ অব কমন্সে আইরিশ ন্যাশনাল লিবারেশন আর্মির গাড়ি বোমা হামলায় একজন কনজারভেটিভ এমপি নিহত হওয়ার প্রসঙ্গ টানেন।

উল্লেখ্য, বুধবারের হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জনের প্রাণহানি হয়। আহত হন কমপক্ষে ৪০ জন। এদের অন্তত সাতজনের অবস্থা গুরুতর। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলার পর পুলিশি অভিযানে ৮ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃটিশ কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবারের হামলাকারী ছিল একজন বৃটিশ নাগরিক। নিরাপত্তা বাহিনীর কাছে সে পরিচিত ছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত