আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। রামাল্লার সাত কিলোমিটার উত্তরে জেলাজুন শরণার্থী শিবিরের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম মুহাম্মদ মাহমুদ ইব্রাহিম আল হাতিব (১৭)। তার কাঁধে ও বুকে গুলিবিদ্ধ হয়েছিল বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পশ্চিম তীরের কেন্দ্রস্থলে একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। আহত অবস্থায় গাড়ির চার আরোহীকে রামাল্লা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম মারা যান। আহত অপর তরুণদের বয়স ১৮ বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিন সন্দেহভাজন বেইত এল এলাকার কাছে একটি গাড়ি থেকে বের হয়েছিল। সেখানে সন্দেহভাজনরা বোমা ছুড়ে মেরেছিল। এর জবাবে ওই এলাকার নিরাপত্তা বিধানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সেনারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত