আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইউরোপিয়ানরা নিরাপদে হাঁটতে পারবেন না : এরদোগান

ইউরোপিয়ানরা নিরাপদে হাঁটতে পারবেন না : এরদোগান

ইউরোপিয়ানদের সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের প্রতি ইউরোপ যে মনোভাব পোষণ করছে তা অব্যাহত থাকলে বিশ্বের কোথাও ইউরোপিয়ানরা নিরাপদে হাঁটতে পারবেন না। লন্ডনের অনলাইন এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, কয়েকদিন আগে তার দেশের গণভোট নিয়ে ইউরোপের কয়েকটি দেশে তুরস্কের মন্ত্রীদের নির্বাচনী র‌্যালি করতে দেয়া হয় নি। তার জবাবে তিনি ইউরোপের কিছু দেশ এখনও ‘নাৎসী পদ্ধতি’ অবলম্বন করছে বলে অভিযোগ করেন। এর কয়েকদিন পরেই তিনি এ ইউরোপের ‘ড্যামেজ’ বা ক্ষতি করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। এক্সপ্রেস লিখেছে, এরদোগান আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে কথা বলছিলেন। এ সময় তিনি ইউরোপকে উদ্দেশ্য করে বলেন, তুরস্ক এমন কোনো দেশ যা আপনারা টেনে নিতে বা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবেন। এটা এমন কোনো দেশ নয় যে দেশের নাগরিকদের আপনারা মাটিতে শুইয়ে দিতে বা টেনে নিতে পারবেন।  তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলো যদি এই পথে চলতে থাকে তাহলে বিশ্বের কোথাও ইউরোপিয়ানরা নিরাপদে রাস্তায় হাঁটতে পারবেন না। ইউরোপ ধ্বংস হয়ে যাবে। তুরস্ক হিসেবে আমরা ইউরোপের প্রতি আহ্বান জানাচ্ছি মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সম্মান দেখান। উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতা অসীম পর্যন্ত বৃদ্ধি করার একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদনের জন্য আগামী ১৬ই এপ্রিল সেখানে গণভোট। সেই ভোটে বৈধ প্রায় ১৫ লাখ তুর্কি বসবাস করেন ইউরোপের বিভিন্ন দেশে। এর বেশির ভাগই জার্মানিতে। তাই ওইসব ভোটারের মন জয় করতে দেশটির মন্ত্রীদের অনেকে ইউরোপে প্রচারণায় অংশ নেয়ার চেষ্টা করেন। তবে জার্মানি, নেদারল্যান্ডসে তারা বাধার সম্মুখীন হয়েছেন। নেদারল্যান্ডসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুকে বহনকারী বিমান অবতরণ করতেই দেয়া হয় নি। এ নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে কার্যত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। নিষিদ্ধ করা হয়েছে আঙ্কারায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে। তাদের কূটনীতিকদের জন্য তুরস্কের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে তুরস্কের সঙ্গে ইউরোপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। তবে ইউরোপের বিভিন্ন অংশে এখনও তুর্কি কিছু মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। নুমান কুর্তুলমাস নামে এক তুর্কি নাগরিক বলেছেন, তুরস্ক ও ইউরোপের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার কারণে প্রস্তাবিত গণভোটে যেসব সাংবিধানিক পরিবর্তন আনা হয়েছে তা ইউরোপে অবস্থানকারী তুর্কি নাগরিকরা ভালভাবে বুঝতে পারছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত