আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সৈকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শনিবারের এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়ার বসলা চিকা স্টেট সৈকতে ট্রাম্পন্থিরা পদযাত্রা করে যাওয়ার সময় তাদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী একটি গ্রুপের সদস্যরা। এ সময় দুই পক্ষের অনেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পিপার স্প্রেতে ট্রাম্পের এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন।

ক্যালিফোর্নিয়া স্টেট পার্কস পুলিশের মুখপাত্র কেভিন পিয়ারসাল জানিয়েছেন, পিপার স্প্রে নিক্ষেপের জন্য বিরোধী পক্ষের তিন বিক্ষোভকারী ও হেনস্তায় লিপ্ত হওয়ার জন্য আরেকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক ট্রাম্প-সমর্থকদের এই সমাবেশ বাধাগ্রস্ত করে কালো পোশাক পরিহিত ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা। শনিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে বিবদমান উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

পিয়ারসাল জানিয়েছেন, ট্রাম্পের সমর্থনে প্রায় ২ হাজার লোক সমাবেশে অংশ নেয়। আর তাদের বাধা দেয় ২০ জনের মতো ট্রাম্পবিরোধী একটি দল।

ট্রাম্প নির্বাচনে জেতার পর থেকে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে ট্রাম্প-সমর্থকরাও সমাবেশ করছে। দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষ হচ্ছে। এ অবস্থায় শনিবার বিভিন্ন শহরে ট্রাম্পের সমর্থনে সমাবেশ হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের উচ্চ প্রশংসা করেন।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘ট্রাম্পীয় সমাবেশে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ। অভূতপূর্ব সমর্থন। আমরা সবাই মিলে আবারও আমেরিকাকে মহান করে গড়ে তুলব।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত