আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ায় ৭ দিনের মার্কিন হামলায় নিহত ২০০

সিরিয়ায় ৭ দিনের মার্কিন হামলায় নিহত ২০০

গত এক সপ্তাহে ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

বিবিসির খবরে বলা হয়, এ হামলায় প্রাণহানির ঘটনাকে ‘জীবনের ভয়ানক ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে হামলার সঠিক সময় জানা যায়নি।

তবে মার্কিন বাহিনী দাবি করেছে, আইএস নিয়ন্ত্রিত মসুল পুনরুদ্ধারে ইরাকি সেনাবাহিনীকে সহায়তার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। হতাহতের বিষয়ে তদন্ত চলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

গত প্রায় এক মাস ধরে মসুল পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। ২০১৪ সালে মসুলের নিয়ন্ত্রণ নেয় আইএস।

খবরে বলা হয়, পশ্চিম মসুলের জাদিদ পাড়ায় হামলার পর অন্তত ৫০ জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বাগদাদে মার্কিন কমান্ডোর মুখপাত্র কর্নেল জোসেফ ক্রোক্কা বলেন, মসুলে বেসামরিক লোক নিহতের বিশ্বাসযোগ্যতা তারা মূল্যায়ন করে দেখছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমানে অন্তত চার লাখ মানুষ মসুলে আটকা পড়ে আছেন। ইরাকি সরকারি বাহিনী শহরটি পুনরুদ্ধার করার চেষ্টা করছে।

অপরদিকে, গত মাসে মসুলের এক লাখ ৮০ হাজারের বেশি বেসামরিক নাগরিক শহর ছেড়ে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে আরও তিন লাখ ২০ হাজার নাগরিক শহর ছেড়ে পালিয়ে যেতে পারেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত