আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ার বিদ্রোহীদের দখলে আইএসের বিমানঘাঁটি

সিরিয়ার বিদ্রোহীদের দখলে আইএসের বিমানঘাঁটি

যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তাবকা বিমানঘাঁটির দখল নিয়েছে।

তথাকথিত জঙ্গিগোষ্ঠী আইএসের রাজধানী হিসেবে পরিচিত রাকা থেকে ৪৫ কিলোমিটার উত্তরে এই বিমানঘাঁটি।

রোববার উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার কুর্দি ও আরব যোদ্ধারা ঘাঁটিটির দখল নেয়। এটি তাদের প্রথম বড় ধরনের বিজয়।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) ঘাঁটি দখলে নেওয়ার এই ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসডিএফের বিজয়ের খবরটি নিশ্চিত করেছে।

আইএস জঙ্গিরা ২০১৪ সালের আগস্টে সিরিয়ার সরকারি বাহিনীকে হটিয়ে তাবকা বিমানঘাঁটির দখল নেয়।

এর কিছু দিনের মধ্যে তারা ওই ঘাঁটিতে থাকা সিরীয় সরকারের প্রায় ২০০ সেনাকে হত্যা করে। হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।

এদিকে, এসডিএফ ফোর্স তাবকা বাঁধ দখলেরও চেষ্টা করছে, যা বর্তমানে আইএসের দখলে আছে।

আইএসের সদস্যরা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বাঁধটি বন্ধ হয়ে গেছে। এর কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, রাকাকে নীরবে নিঃশেষ করা হচ্ছে।  কারণ, রাকার অধিবাসীদের শহর ছাড়তে নির্দেশ দিয়েছে আইএস।

তবে বিবিসি তাদের খবরে জানায় বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহীরা। তারা ওই এলকায় মাইকিং করে সাধারণ জনগণকে শহর ছাড়তে না করেছেন। তাদের দাবি বাঁধের কোনও ক্ষতি হয়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত