আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ভূমধ্যসাগরে ১৪৭ শরণার্থী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগরে ১৪৭ শরণার্থী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগরে ১৪৭ জন শরণার্থী নিয়ে রবারের একটি নৌকা ডুবে গেছে। সাগরে উদ্ধার হওয়া ১৬ বছরের এক গাম্বিয়ান কিশোরের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সাগরে ভাসমান আবর্জনার স্তুপের ওপর পরে থাকা ওই কিশোরকে উদ্ধার করেছে ক্যানারিয়াস নামে একটি স্প্যানিশ ফ্রিগেট। ওই কিশোরকে ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে উঠিয়ে দেওয়া হলে বুধবার তাকে সিসিলির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে আসা হয়।

আইওমের মুখপাত্র ফ্ল্যাভিও ডি জিকোমো বলেছেন, ‘তারা যখন ওকে খুঁজে পায়, সে তখন বেশ ক্লান্ত ছিল। এখন সে বিশ্রাম নিচ্ছে, যাতে পরবর্তীতে তার কাছ থেকে আমরা আরো তথ্য পেতে পারি।’

তিনি বলেন, ‘ওই কিশোর জানিয়েছে, তারা কয়েক দিন আগে লিবিয়ার সাবরাথা এলাকা ছেড়ে এসেছে। রবারের নৌকাটিতে আফ্রিকার সাহারা অঞ্চলের ১৪৭ জন মানুষ ছিল। এদের মধ্যে পাঁচ শিশু ও কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।’

চলতি বছর ইতালিতে আসতে ভূমধ্যসাগর পাড়ি দিতে যেয়ে উত্তর আফ্রিকার ৬০০ শরণার্থীর মৃত্যু হয়েছে। আইওএমের হিসেব অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে যেয়ে ৪ হাজার ৬০০ শরণার্থীর মৃত্যু হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত