আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রাজনৈতিক আলোচনায় হিলারি ক্লিনটন

রাজনৈতিক আলোচনায় হিলারি ক্লিনটন

আবারও রাজনৈতিক আলোচনায় ফিরছেন হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় পেশাজীবী নারীদের এক সম্মেলনে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন হিলারি। পাশাপাশি নারীদের বিরুদ্ধে বৈষম্য নিরসনে তার দৃঢ় অবস্থান তুলে ধরেন।

২০১৬ সালে নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর এই প্রথম বড় কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনৈতিক কথা বলতে দেখা গেল হিলারিকে। পরাজিত হলেও বিজয়ী ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেন তিনি। নির্বাচনের পর টুইটারেও তাকে সেভাবে দেখা যায়নি।

সম্মেলনে হিলারি বলেন, নির্বাচনের যে ফলাফল হয়েছে, আমি তা আশা করিনি, তার জন্য কাজও করিনি। তবে আমি সাধারণ সুযোগসুবিধার বিষয়ে কথা বলা কখনোই বন্ধ করব না। কাজে নিয়োজিত বাবা-মায়ের সুবিধার পক্ষে কথা বলে যাব।

ওবামার আমলে প্রণীত স্বাস্থ্যনীতি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার নামে পরিচিত) বাতিলে রিপাবলিকানরা যে উদ্যোগ নিয়েছে, তার কঠোর সমালোচনা করেন হিলারি। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে প্রতিরোধের মুখে পড়েছে, যাকে বলা যায় প্রতিরোধের শুরুমাত্র।

এ ছাড়া নারীদের আরো বেশি কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন হিলারি। নারীদের জন্য উন্নয়ন ও সুযোগ সৃষ্টির মাধ্যমে ২১ শতকের অসমাপ্ত কাজ শেষ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও ট্রাম্পের চেয়ে জনপ্রিয় ভোট বেশি পান হিলারি। ইলেক্টরাল ভোটের হিসাব-নিকাষের ফাঁদে আটকে যান হিলারি।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত