আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থায়ন করবে না যুক্তরাষ্ট্র

জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থায়ন করবে না যুক্তরাষ্ট্র

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে বিশ্বের দেড় শতাধিক দেশে পরিবার পরিকল্পনা প্রকল্প পরিচালনাকারী এই সংস্থায় আর অর্থায়ন করবে না যুক্তরাষ্ট্র।

অর্থায়ন প্রত্যাহারের ব্যাখ্যায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই প্রোগ্রাম পরিচালনায় অংশগ্রহণ ও সমর্থনের মানে হচ্ছে, দমনমূলক গর্ভপাত ও অনৈচ্ছিক নির্বীজকরণে শামিল থাকা।’

এর মাধ্যমে চলতি অর্থ বছরে সংস্থাটি থেকে ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কোনো কর্মসূচি থেকে এই প্রথম মার্কিন অনুদান প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন।

তবে ইউএনএফপিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তারা দুঃখ প্রকাশ করছে। এর জন্য কোনো আইন ভঙ্গ হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে গর্ভপাত সংক্রান্ত সেবা প্রদান বা পরামর্শদাতা কেনো আন্তর্জাতিক সংস্থাকে অনুদান দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত