আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চীনা প্রেসিডেন্ট সি জিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

খবরে বলা হয়, ট্রাম্প ও সি জিন পিংয়ের মধ্যে আলোচনায় উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনার কথা রয়েছে

সম্প্রতি ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে চীনের সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট একাই যথেষ্ট।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গেছে।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে উসকানি হিসেবে বর্ণনা করেছে জাপান। দক্ষিণ কোরিয়াও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

গত মাসেও উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে চারটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেশী ও পশ্চিমাদের মধ্যে ব্যাপক উদ্বেগ আছে। কিন্তু উত্তর কোরিয়া তাদের কথা আমলে নিচ্ছে না একেবারেই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত