আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইসরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি ভারতের

ইসরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি ভারতের

ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে ভারত। বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস (আইএআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত ভারতের যে সব সামরিক চুক্তি হয়েছে এটিই সবচেয়ে বড় । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর এ চুক্তি করা হয়।

এতে বলা হয়েছে, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলে বারাক ৮ নামে পরিচিত। এ ছাড়া, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এলআরএসএএমও থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ জন্য প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে।

আইএআই প্রধান জোসেফ ওয়েসিস বলেছেন, কৌশলগত অংশীদার হিসেবে গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করছে তার সংস্থা। এ চুক্তিকে আইএআই’এর সক্ষমতার প্রতি ভারত সরকারের আস্থার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত