আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

‘যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া’

‘যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া’

উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন নৌবাহিনীর একটি গ্রুপকে কোরীয় উপদ্বীপে মোতায়েনের মাধ্যমে আরো উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হলে বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটি।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সরকারি সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গত শনিবার অস্ট্রেলিয়াগামী কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে গতিপথ পরিবর্তন করে কোরীয় উপদ্বীপের নিকটবর্তী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না নেয়া পর্যন্ত কাল ভিনসেন ওই এলাকায় মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

কার্ল ভিনসেন মোতায়েনের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পদক্ষেপের কারণে কোনো বিপর্যয়কর পরিস্থিতি ঘটলে এর সম্পূর্ণ দায় ওয়াশিংটনকে নিতে হবে। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরণের যুদ্ধ মনোভাবপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।’

নিজেদের পারমাণবিক কর্মসূচির পক্ষে সাফাই গেয়ে ওই মুখপাত্র বলেছেন, বিদ্যমান এই গুরুতর পরিস্থিতি আবারও প্রমাণ করেছে উত্তর কোরিয়া আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে। শক্তিশালী অস্ত্র দিয়ে উত্তর কোরিয়াকে রক্ষা করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত