আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এরদোয়ানের ক্ষমতা চিরস্থায়ী হচ্ছে কি?

এরদোয়ানের ক্ষমতা চিরস্থায়ী হচ্ছে কি?

তুরস্কে গণভোট রোববার। এ ভোটের লক্ষ্য সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। এ বিষয়ে তুর্কিরা ‘হ্যাঁ, না’ ভোট দিতে যাচ্ছে। যদি ‘হ্যাঁ ভোট’ জয়ী হয়, তাহলে এক অর্থে ক্ষমতা চিরস্থায়ী হবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের।

রোববার গণভোট হবে ‘সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে সংবিধান পরিবর্তন করা হবে কি হবে না’- এ প্রশ্নের ওপর।

শনিবার তুরস্কজুড়ে চলছে পক্ষে-বিপক্ষের শেষ সময়ে প্রচার-প্রচারণা। এরদোয়ানের সরকার পরিবর্তনের পক্ষে। আর বিরোধীদলগুলো বিপক্ষে। কিন্তু বিরোধীরা দাবি করছে, তাদের প্রচার-প্রচারণা চালাতে বাধা দেওয়া হচ্ছে। বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে।

গত বছর জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত জরুরি অবস্থা জারি রয়েছে দেশটিতে। এর মধ্যেই সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের আয়োজন করেছে এরদোয়ান সরকার। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, সরকারপন্থিরা ক্ষমতার অপব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করবে। কারণ, জরুরি অবস্থায় যেকাউকে বিনা অভিযোগে গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর হাতে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ২০২৯ সাল পর্যন্ত এরদোয়ানকে ক্ষমতায় দেখা যেতে পারে। এরদোয়ানের সমর্থকদের দাবি, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ আরো আধুনিক হবে। কিন্তু ‘না’-এর সমর্থকদের দাবি, দেশে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হবে, কর্তৃবাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

পক্ষে-বিপক্ষে নানা কারণ ও অজুহাত নিয়ে রোববার তুরস্কের ভাগ্য পরীক্ষা হতে চলেছে। ভোটের ফল এ দিন সন্ধ্যা নাগাদ প্রকাশিত হতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত