আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সেই বোমার আঘাতে আফগানিস্তানে ৯০ আইএস সদস্য নিহত

সেই বোমার আঘাতে আফগানিস্তানে ৯০ আইএস সদস্য নিহত


২০১৭ এপ্রিল ১৫ ১৮:৩৩:৪৬
‘মা বোমা’র আঘাতে আফগানিস্তানে ৯০ আইএস সদস্য নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে যে ‘মা বোমা’ ছুঁড়েছে যুক্তরাষ্ট্র, এর আঘাতে নিহত আইএস সদস্যের সংখ্যা বেড়ে ৯০-এ দাঁড়িয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দেশটির নাঙ্গারহারের আচিন প্রদেশের গভর্নর ইসমাইল শিনওয়ারি।

বৃহস্পতিবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী আচিনের পার্বত্য এলাকায় আইএস নেটওয়ার্ক কমপ্ল্যাক্সে ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (মোআব) ফেলেছিল যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য-সেখানে অজস্র গুহা এবং সুড়ঙ্গকে হাতিয়ার আচিন প্রদেশকে নিজেদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলা ইসালামিক স্টেট (আইএস) সদস্যদের ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের ছোঁড়া এই দানবীয় ক্ষমতাসম্পন্ন বোমাটিকে বলা হচ্ছে ‘মাদার অব অল বোম্বস’ বা ‘বোমার মা’ কিংবা ‘মা বোমা’। কারণ, ধ্বংসক্ষমতার দিক থেকে পরমাণু বোমা ছাড়া অন্য যত রকম বোমা আছে , এর মধ্যে এই ‘মাদার অব অল বোম্বস (মোআব)’ বা ‘মা বোমা’ই সবচেয়ে শক্তিশালী। এই প্রথম কোনো যুদ্ধে এই বোমা ব্যবহৃত হলো।

বৃহস্পতিবার মোআব আঘাত হানার পর শুরুতে আফগানিস্তান কর্তৃপক্ষ জানিয়েছিল যে এর আঘাতে ৩৬ জন আইএস সদস্য নিহত হয়েছে। তবে শনিবার আচিন প্রদেশের গভর্নর ইসমাইল শিনওয়ারি জানান, ৩৬ নয়; এই বোমার আঘাতে নিহতের সংখ্যা ৯০। যদিও মোআবের আঘাতে নিজেদের কেউ হতাহতের বিষয়টি এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বীকার করেনি আইএস।

আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, ‘আফগান সরকারের সাথে কথা বলে এবং বেসামরিক প্রাণহানি যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থেকেই এ আক্রমণ চালানো হয়েছে।’

এদিকে, ঘটনাস্থলের কাছে কোনো সাংবাদিক বা অন্য লোকজনকে যেতে দিচ্ছে না মার্কিন ও আফগান কর্তৃপক্ষ।

বোমার বিস্ফোরণে কাছাকাছি কোনো বেসামরিক লোকালয় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায় নি।

অবশ্য নিকটবর্তী একটি এলাকার বাসিন্দা বিবিসি’কে বলেছেন, ‘বোমার আঘাতে কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছিল।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত